যে হাত দিয়ে শৈশবকাল থেকে লালন পালন করেছেন মা, আর সেই হাত দিয়ে বাদল চন্দ্র রায় (২৯)নামে এক ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন। এমনি ঘটনা ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ীতে। নেশাগ্রস্থ ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা এ কাজ করেছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত অমল চন্দ্র রায়ের স্ত্রী মীনতী রানী রায় তার এক মাত্র নেশাগ্রস্থ ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন।
মীনতী রানী জানান, বাদল তার একমাত্র ছেলে। তার ঘরে স্ত্রী ও দুই সন্তান রয়েছে, কিন্তু বাদল প্রতিরাতে নেশা খেয়ে গভীর রাতে বাড়ী ফিরে এবং তার স্ত্রী সন্তানদের মারধোর করে এমন কি বাধা দিতে গেলে তাকেও মারধোর করে থাকে।
এরই মধ্যে বৃহস্পতিবার রাতে বাদল নেশা খেয়ে এসে তার স্ত্রী সন্তান ও স্ত্রীকে মারধোর শুরু করে। এক সময় নেশার ঘোরে ঘরের চালে আগুন ধরিয়ে দেয়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাতেই থানায় খবর দিয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছালে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম জানান, রাতে মীনতী রায়ের নিকট থেকে অভিযোগ পেয়েই বাদল কে আটক করা হয় এবং শুক্রবার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





