জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদসহ সাত জামায়াত নেতা ও একজন কর্মীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম মিয়া তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া অন্য আসামিরা হলেন কালাই উপজেলা জামায়াতের আমির তাইফুল ইসলাম ফিতা, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির তসলিম উদ্দীন,

সেক্রেটারি সুজাউল ইসলাম, সদর উপজেলা জামায়াত সেক্রেটারি আনোয়ার হোসেন, জামায়াতের রোকন আব্দুল আলিম, আব্দুল বাতেন ও জামায়াত কর্মী জোবায়ের হোসেন।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ২২ জুলাই হরিপুর গ্রামে জামায়াতের রোকন আব্দুল বাতেনের বাড়িতে জেলা আমির ও নাশকতা মামলার তিন পলাতক আসামিসহ রিমান্ডের আদেশ প্রাপ্তরা বৈঠক করে।

এ ঘটনায় দায়ের করা মামলায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুমিনুল ইসলাম রিমান্ডের আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এআর