বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল অত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী কনস্টেবলের নাম আবিদ হাসান।
পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন।
সাখওয়াত বলেন, সোমবার বরিশাল পুলিশ লাইনসংলগ্ন ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার নিজ বাড়িতে কনস্টেবল আবিদ (ব্যাচ নং ৮০১) বৈদ্যুতিক পাখার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। পরে বিকেল ৫টায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
কনস্টেবল আবিদ অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম হাওলাদারের ছেলে। তিনি গত দুবছর আগে বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন।
সম্প্রতি তিনি আরো একটি বিয়ে করেন আবিদ। এর ফলে প্রতিদিন তার পরিবারে কলহ লেগেই থাকত। সম্ভবত এ ঘটনার জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি আবিদ হাসানের পরিবার।
এমআইএস।





