ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি)প্রশাসক মো.ইবরাহিম হোসেন খান চলতি ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ১৫৬৫ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেন।
গত অর্থ বছরের বাজেট ছিল ১৮৭৬ কোটি ৮৪ লাখ টাকা। এবার বাজেটে অর্থ বরাদ্দ কমেছে ৩১৩ কোটি ৯ লাখ টাকা।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসক চলতি অর্থবছরের পরনির্ভশীলতার এ বাজেট ঘোষণ করেন।
এই বাজেট অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খান, প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গির আলম, সচিব খান মো.রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো.মোস্তফা কামাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপটেন শেখ জাবেদ ইকবাল,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন, এবং প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. ওমর ফারুকসহ ডিএসসিসির বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসক বাজেট বক্তব্যে বলেন,নিজস্ব উৎস থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৬৩ কোটি ৯৯ লাখ টাকা।এরমধ্যে হোল্ডিং ট্যাক্স ২৭৫ কোটি টাকা, বাজার সেলামি ১০০ কোটি টাকা, বাজারের দোকান ভাড়া ২২ কোটি টাকা, ট্রেড লাইসেন্স ৪১ কোটি ১৭ লাখ টাকা, গরুর হাট ৮ কোটি ৫ লাখ টাকা, রাস্তা খনন ২০ কোটি টাকা, সম্পত্তি হস্তান্তর ৮০ কোটি টাকা, যন্ত্রাতি ভাড়া বাবদ ৪ কোটি ৫০ লাখ টাকা,বিজ্ঞাপন ৫ কোটি ১১ লাখ টাকা, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে ৪ কোটি টাকা, শিশু পার্ক ৪ কোটি টাকা, কমিউনিটি সেন্টার ৫ কোটি টাকা, সিটি ট্যাক্স ১ কোটি টাকা, বাস ট্রাক খাত থেকে ৫ কোটি টাকা এবং অন্যান্য ভাড়া বাবদ ৫ কোটি ৫১ লাখ টাকা আদায়ের টার্গেট নিয়েছে। এছাড়া সরকারি অনুদান,বিশেষ অনুদান ১২০ কোটি টাকা । এছাড়া সরকারি ও বৈদেশিক সম্ভাব্য সাহায্য রাখা হয়েছে ৭৬৩ কোটি ৯৯ লাখ টাকা।
গত অর্থ বছরে নিজস্ব উৎস থেকে রাজস্ব আদায়ে হোল্ডিং ট্যাক্স ২৭০ কোটি টাকা, বাজার সেলামি ১০০ কোটি টাকা, বাজারের দোকান ভাড়া ২০ কোটি টাকা, ট্রেড লাইসেন্স ৪০ কোটি খ টাকা, রিকশা লাইসেন্স ২ কোটি টাক,
গরুর হাট ৬ কোটি ১৫ লাখ টাকা, রাস্তা খনন ২০ কোটি টাকা, সম্পত্তি হস্তান্তর ৬০ কোটি টাকা, যন্ত্রাতি ভাড়া বাবদ ৫ কোটি ৫০ লাখ টাকা,বিজ্ঞাপন ৫ কোটি লাখ টাকা, শিশু পার্ক ৪ কোটি টাকা, কমিউনিটি সেন্টার ২ কোটি টাকা, সিটি ট্যাক্স ১ কোটি টাকা, বাস ট্রাক খাত থেকে ৫ কোটি টাকা ,টয়লেট ২ কোটি টাক, বিদ্যুৎ ৬ কোটি টাকাএবং অন্যাণ্য ভাড়া বাবদ ৩ কোটি টাকাসহ ৫৫৭ কোটি ৭৫ লাখ টাকা আদায় হয়েছে।
এদিকে গত অর্থ বছরে আয়ের টার্গেট ছিল, ডিএসসিসির নিজস্ব আয়ের খাতগুলোর মধ্যে অন্যতম হোল্ডিং ট্যাক্স খাত থেকে ২৭০ কোটি টাকা, বাজার সালামী ও ভাড়া খাত থেকে ১২০ কোটি টাকা, ট্রেড লাইসেন্স খাত থেকে ৪০ কোটি টাকা, বিজ্ঞাপন খাত থেকে ৫ কোটি টাকা, রিক্সা লাইসেন্স ফি ২ কোটি টাকা, প্রমোদ কর ৪৫ লাখ টাকা, ক্ষতিপুরন ২ কোটি টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তর খাত থেকে ৬০ কোটি টাকা, আদায়ের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।
ডিএনসিসির প্রশাসক বলেন, চলতি অর্থ বছরে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা ১৮৯ কোটি ৭২ লাখ টাকা,সড়ক ও ট্রাফিক খাত উন্নয়নে ১৯১ কোটি ৭৫ লাখ টাকা, ভৌত অবকাঠামো উন্নয়নে ৯৯ কোটি ৩ লাখ টাকা, কবরস্থান-শশ্মানঘাট সংস্কানে ৩ কোটি ২৫ লাখ টাকা, পরিবেশ উন্নয়নে ৭ কোটি ৯ লাখ টাকা, নাগরিক সুবিধা ও বিনোদনে ৩ কোটি ৩০ লাখ টাকা, বিদ্যুৎ জ্বালানি, পানি গ্যাস ৬ কোটি ৯৯ লাখ টাকা, মেরামত ও রক্ষাণা বেক্ষণ খাতে ৭ কোটি ৯৫ লাখ টাকা, মশক নিয়ন্ত্রণ খাতে ১০ কোটি ৩০ লাখ টাকা, ট্রায়ার টিউব ও যন্ত্রাংশ ক্রয়ে ২৬ কোটি ১২ লাখ টাকা, কল্যাণ ফান্ডে ৫ কোটি ৬৫লাখ টাকা ব্যয় ধার্য করা হয়েছে।
এদিকে গত অর্থ বছরে ব্যয়ের খাতগুলোর মধ্যে ছিল সড়ক ও ট্রাফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে ১২৫ কোটি টাকা, কবরস্থান ও শ্মশানঘাটের জন্য এক কোটি টাকা, নাগরিক ও বিনোদনমূলক সুবিধাদি উন্নয়নে ১ কোটি টাকা, ভৌত অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ২ কোটি টাকা, পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপন ও বনায়নে ৩ কোটি টাকা ,পাবলিক টয়লেট উন্নয়নে ৩০ লাখ টাকা, ভুমি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে ৪ কোটি টাকা, ঢাকা নগর জ্াদুঘর উন্নয়নে ২৫ লাখ টাকা, রাস্তা-নর্দমা-ফুটপাত উন্নয়নে ৫০ কোটি টাকা, ঢাকা আরবান ইনফ্রাষ্ট্রাকচার ইম্প্রুভমেন্ট প্রকল্পে ৬০ কোটি, মেয়র হানিফ ফ্লাইওভারে ৮৪ শতাংশ কাজ হয়েছে। বাকী কাজের জন্য ৬০০ কোটি টাকা ধরা হয়েছে। পলাশী থেকে গাবতলী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেনওয়ে নিমার্ণ প্রকল্প ৩৭৫ কোটি টাকা, মশক নিধণ ও এ সংক্রান্ত যন্ত্রপাতিখাতে সাড়ে ১৪ কোটি টাকা। পথশিশুদের জন্য পাঁচলাখ টাকার একটি খাত তৈরি করা হয়েছে। ফকিরাপুল গ্রেড সেপারেটর ও আন্ডারপাসে ২৯ কোটি ৬০ লাখ টাকা।
ঢাকা, একে, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর
জাতীয়
ডিএসসিসির ১৫৬৫ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি)প্রশাসক মো.ইবরাহিম হোসেন খান চলতি ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ১৫৬৫ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেন।





