সুনামগঞ্জের ছাতকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মনিরকে (২৮) একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বনগাঁও গ্রামের আফতাব আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত মনিরের বিরুদ্ধে ছাতক থানাসহ অন্যান্য থানায় ডাকাতির মামলা রয়েছে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার।

এমকে