রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের পালেরডাঙ্গি মসজিদের পাশ থেকে মন্টু খাঁ (৪৩) নামে এক কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোর সোয়া ৬টার দিকে লাশিটি উদ্ধার করা হয়। মন্টু খাঁ শরিষা ইউনিয়নের পিয়ালীপাড়া গ্রামের অজিজ খাঁর ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ভোরে পালেরডাঙ্গি মসজিদের পাশে বটগাছের নিচে মন্টু খাঁর গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পাংশা থানার অফিসার ইনচার্জ আবু শ্যামা মো. ইকবাল হায়াত বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এআর