মুন্সীগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবীর এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার ভোগদীয়া গ্রামের মতি মাল (৪৫), হান্নান মাল (৩২), মানিক মাল (২৮), বিল্লাল মীরধা (২৫) ও আব্দুর রহমান হাওলাদার (২৮)।

আদালত সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে ২০০৯ সালের ২৪ জুন জেলার লৌহজং উপজেলার ভোগদীয়া গ্রামের আব্দুর রহমান সিকদার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।

এ ঘটনায় লৌহজং থানায় পাঁচজনকে আসামি করে নিহতের ছেলে আল-আমিন বাদী হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মানিক ছাড়া বাকি আসামিরা উপস্থিত ছিলেন।

কেএইচ