জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পুলিশ ফাঁড়ির সামনে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সবুর মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, ছিনতাইকারীরা গতিরোধ করে নগদ টাকা ও মোবাইল সেটসহ সঙ্গে থাকা বিভিন্ন মালামাল  লুটে নিয়ে যায়।

কাঠমিস্ত্রি সুমন মিয়া, মানিক মিয়া, লোকমান হোসেন ও সাদ্দাম হোসেন জানান, কাজ শেষে বাড়ি ফেরার পথে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন। এসময় তাদের সঙ্গে থাকা ৪টি মোবাইল সেট ও নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। শুধু তারাই নন, আরও অনেকেই ছিনতাইয়ের শিকার হন এ সময়।

কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন জানান, ছিনতাইকারীদের আটক ও লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এএইচ