যশোরের শার্শা থানায় বিলপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২ হাজার পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার সকাল ১০ টার সময় ট্যাবলেটের এ চালানটি জব্দ করা হয়।
২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আব্দুর রহিম বলেন, আমরা সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটের একটি বড় চালান এ দেশে প্রবেশ করছে।
এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শার্শা থানাধীন বিলপাড়া নামক এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাচালানিরা তাদের সঙ্গে থাকা কয়েকটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরে ব্যাগের ভিতর থেকে ২ হাজার পিস ট্যাবলেট জব্দ করা হয়। যার সর্বোমোট আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা।
জব্দকৃত যৌন উত্তেজক ট্যাবলেটগুলো শার্শা থানায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমকে





