দিনাজপুরের বীরগঞ্জের শালবন মোড়ে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বীরগঞ্জের মোহপুর তুলসিপুর গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে মো. হেলাল (২৯) এবং করিমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আনোয়ারুল ইসলাম (২৮)।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বীরগঞ্জ থেকে দিনাজপুর যাচ্ছিলেন। পথে শালবন মোড়ে পৌঁছালে দিনাজপুর থেকে পঞ্চগড়গামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যায়।
এএইচ





