লক্ষ্মীপুরের সোনাপুর সড়কের সোনালী ব্যাংক সংলগ্ন খাল থেকে কাগজের কার্টুনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, সোমবার সকালে স্থানীয়রা রামগঞ্জের সোনাপুর সড়কের সোনালী ব্যাংক সংলগ্ন খালে কাগজের কার্টুনে মোড়ানো এক নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। 

স্থানীয় বাঁশ ব্যবসায়ী আবু তাহের মুন্সী জানান, তিনি প্রতিদিনের মতো রোববার রাতে সোনালী ব্যাংক সংলগ্ন খালে ভিজিয়ে রাখা মুলি বাঁশ আনতে গিয়ে কাগজের কার্টুন দেখতে পেয়ে আশপাশের লোকজনকে ডেকে আনেন। পরে কয়েকজনের উপস্থিতিতে কার্টুননি খুলে সেখানে এক নবজাতক ছেলের লাশ দেখে রামগঞ্জ থানায় খবর দেন। 

রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া জানান, লাশটি উদ্ধারের পর বেওয়ারিশ হিসাবে রামগঞ্জ মধুপুর মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। তার পরিচয় জানা সম্ভব হয়নি।

এসএম