ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের ১ম বর্ষের মেধাবী ছাত্রী মাহমুদা আক্তার (১৭) নিহত হওয়ার ঘটনায় আজ রবিবার ছাত্র-ছাত্রীদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কলেজ ছুটির পর কলেজের প্রথম বর্ষের মেথাবী ছাত্রী মাহমুদা আক্তার ও রোকেয়া আক্তার রাস্তা পারাপারের সময় বেপোরোয়া গতিতে আসা একটি ট্রাক ইউটার্ন নিতে তাদেরকে চাপা দিলে ঘটনারস্থলেই মাহমুদা আক্তার নিহত হয়।

ওই সময় মারাত্মক ভাবে রোকেয়া আক্তারকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। আজ রবিবার কলেজের ছাত্রী মৃত্যের সংবাদ কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে।

কলেজের শিক্ষার্থীর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করলে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসদিুজ্জামান, সহকারী কমিশনার ভুমি এম. মাহফুজুর রহমান ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া এবং হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল ঘটনার স্থলে উপস্থিত হন। এসময় ছাত্র-ছাত্রীরা তাদের দাবী উপস্থাপন করেন। ছাত্র/ছাত্রীদের দাবী বাস্তবায়ন করার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

কলেজ ছাত্রলীগের সভাপতি শাহদাৎ হোসেন বলেন, কলেজের সামনে ইউটার্ন থাকায় এবং ফুট ওভার ব্রিজ, জেব্রাক্রসিং, সতর্কীকরণ সাইনবোর্ড ও দুই পাশে যাত্রী ছাউনি না থাকায় এখান প্রায় দুর্ঘটনা ঘটে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আজকের মধ্যে ইউটার্ন বন্ধ করে এবং জেব্রাক্রসিং এর কাজ শেষ করা হবে। যাত্রী ছাউনি এবং ফুটওভার ব্রিজ উর্ধতন কর্তৃপক্ষকে আমরা লিখিত ভাবে অভিহিত করা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ছাত্রীর পরবারকে আর্থিকভাবে সহযোগীতা করা হবে।

এমই