গাইবান্ধা-১ আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে সুন্দরগঞ্জের শ্রীপুর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি সুন্দরগঞ্জ উপজেলা পূর্ব অঞ্চলের জামায়াতের আমির সাইফুল ইসলাম মণ্ডল। তিনি একই ইউনিয়নের চেংমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক আলম বাদশা বলেন, সন্দেহভাজন হিসেবে সাইফুলকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে।

এআই