গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙা ইউনিয়নের মনমথ কুটিপাড়া এলাকার দিলরুবা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
দিলরুবা ওই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে ও বামনডাঙা (কাঠগড়া) বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাতে নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন দিলরুবা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
আত্মহত্যার প্রকৃত কারণ এখানো জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





