টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ১২ নম্বর মির্জাপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারমান প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান জসীম নির্বাচন বর্জন করেছেন।
দলীয় এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
মোস্তাফিজুর রহমান জসীম বলেন, আওয়ামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হালিমুজ্জামানের সমর্থকরা আমার এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের দিয়ে দিয়েছে। তাই আমি নির্বাচন বর্জন করলাম।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার অন্যান্য কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।
এমই





