টাঙ্গাইল পৌর এলাকার ভাল্লুককান্দি গ্রামে অন্তঃসত্ত্বা মা ও মেয়েকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ অক্টোবর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাল্লুককান্দি গ্রামের আল আমিনের স্ত্রী লাকী বেগম (২২) ও তাঁদের মেয়ে আলিফা (৪)। লাকী বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, আল-আমিন শহরে ফোন-ফ্যাক্সের ব্যবসার করেন।
রাতে বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী ও মেয়ের মরদেহ পড়ে রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দু'টি উদ্ধার করে।
তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মীর মোশাররফ।
এএস





