জামালপুরের মেলান্দহ উপজেলায় বজ্রপাতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার নাংলা ইউনিয়নের বন্ধরৌহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো বন্ধরৌহা গ্রামের রমজান আলীর ছেলে আবদুল আলিম (৮) ও একই গ্রামের ফুলু মিয়ার ছেলে রায়হান সিদ্দিক (৭)।
স্থানীয়রা জানায়, বেলা আড়াইটার দিকে শিশু দুটি বাড়ির পাশে একটি মাঠে বৃষ্টিতে খেলা করছিল। এ সময় বজ্রপাত হয়। এতে শিশু দুটি ঘটনাস্থলেই মারা যায়।
নাংলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কিসমত পাশা বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআর





