মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাত আলী (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাহারবাটি ইউনিয়নের সাহারবাটি গ্রামের কাজলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জানান, বিকেলে আনাত আলী থেকে বাড়ির পাশের ঝোপে বাঁশ কাটতে যান। এসময় বৈদ্যুতিক তার জড়ানো বাঁশে ছোঁয়া লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওএফ