কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্থায়ী মালয়েশিয়ান ফিল্ড হাসপাতালের জন্যে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে আরব আমিরাত।

আজ (সোমবার) দুপুর ১টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাত থেকে পাওয়া চিকিৎসা সামগ্রী নিয়ে মালয়েশিয়ান সরকারের "ম্যাক্সিমাস এয়ার কার্গো" নামের বিমানটি অবতরণ করে।

এই সময় আরব আমিরাত সরকারের পক্ষে থেকে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আবদুল্লাহ আল শামসী মালয়েশিয়ান আর্মড ফোর্স -এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবদুল হালিম বিন জালালের কাছে হস্তান্তর করেন।

তারপরে মালয়েশিয়া সরকার কাছ থেকে বাংলাদেশ সরকারের পক্ষে গ্রহন করেন এয়ার কমান্ডার মোরশেদ হাসান সিদ্দিকী ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিব রহমান।

এই সময় প্রশাসক হাবিব গণমাধ্যম কর্মীদের বলেন, এই চিকিৎসা সামগ্রী কাষ্টমসের নিয়ম নীতি অনুসরন যাবতীয় কার্যক্রম শেষ করে তা রোহিঙ্গা ক্যাম্পে ২/৩ দিনের মধ্যে হস্তান্তর করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য যথেষ্ট পরিমান খাবার মজুদ রয়েছে।যা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত।

ত্রানসামগ্রীর মধ্যে রয়েছে ৪টি পিকআপ' ২টি এম্বুলেন্স' তাবু' ও বিভিন্ন রোগের প্রতিষেধ হিসাবে উন্নতমানের ঔষধ সামগ্রী।

মাসুম/এমবি