জেলার দায়িত্বপ্রাপ্ত নারী সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মধ্যে কাপড় বিতরণ করেছেন।
আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার সকাল ১১টায় জেলার শতাধিক মানুষের মধ্যে এসব কাপড় বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানার অহীদ, নারী নেত্রী আঞ্জুমান আরা, রওশন আরা কবির লিলি, আফরোজা খানম, সালমা রহমান কবিতা, অ্যাডভোকেট রমা রানী রায়, ইসমত আরা, নাজমিন সুলতানা রোজী, গুলশান আরা, ইপি রানী বিশ্বাস, অর্পনা দাশ প্রমুখ।
ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





