চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় সমীর দাশ (৪৮) নামে এক স্বর্ণ ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।নিহত সমীর দাশ কুমিল্লা জেলার হোমনা থানার কাশিপুর গ্রামের সুরেশ দাশের ছেলে।
শুক্রবার রাতের কোন এক সময় তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করছেন পুলিশ।
সমীর দাস চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা বড়ুয়া ভবনে পরিবারের সঙ্গে বসবাস করতেন বলে জানা গেছে।
শুক্রবার রাত ১২টা থেকে শনিবার ভোর পাঁচটার মধ্যে কোন এক সময় সমীর দাশ আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন পুলিশ।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে কোতোয়ালী থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, সমীর দাশের ১০-১২ লাখ টাকা ঋণ ছিল। হয়তো ঋণের ভার থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর
জাতীয়
স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় সমীর দাশ (৪৮) নামে এক স্বর্ণ ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।নিহত সমীর দাশ কুমিল্লা জেলার হোমনা থানার কাশিপুর গ্রামের সুরেশ দাশের ছেলে।