চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কেজি ওজনের ২৬টি সোনার বারসহ আবুল হাসেম নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার রাত ৮টার দিকে বিমানবন্দর এলাকা ত্যাগ করার সময় তাকে আটক করা হয়। আটক আবুল হাসেমের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।

আবুল হাসেম বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ‘দুবাই থেকে আসা ‘ফ্লাই দুবাই' ফ্লাইটযোগে বিমানবন্দরে আসেন বলে জানান কাস্টমসের সহকারী কমিশনার (এসি) শাহাদাত জামিল।

তিনি বলেন,আবুল হাসেমের হাঁটুর অ্যাংলেটে রাখা ২০টি সোনার বার এবং আন্ডারওয়ারে রাখা আরও ছয়টি বার পাওয়া যায়।

উদ্ধারকৃত সোনার বাজারমূল্য আনুমানিক এক কোটি ৩০ লাখ টাকা।

এআর