চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ আসামিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার রাশিদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দু’উপজেলায় অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মামুন (২৭), দুলু মন্ডলের ছেলে সালমান শাহ (৩৫), জীবননগর উপজেলার লক্ষীপুর গ্রামের সাহেব আলীর ছেলে শাহজাহান আলী (৩২), ওয়াজেদ আলীর ছেলে নকায়কে (৩৭) আটক করে।
সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





