রাজধানীতে হরকাতুল জিহাদের (হুজি) কর্মী সন্দেহে একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি- আটক ইব্রাহিম (৪০) নামে ওই ব্যক্তি হুজির অপরারেশন টিমের প্রধান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার মোহম্মদ সাইদুর রহমান জানান, রাজধানীর সায়েদাবাদ এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি বলেন, ‘ইব্রাহিম বিদেশ থেকে জঙ্গি হামলার বিশেষ প্রশিক্ষণ নিয়ে সম্প্রতি দেশে ফিরে এসেছেন। দেশে এসে তিনি জঙ্গিদের সংগঠিত করে অপারেশনের প্রশিক্ষণ দিচ্ছিলেন।’
এ ব্যাপারে ডিএমপির মিডিয়া সেন্টারে বুধবার বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
জেএ





