টাকার লোভ দেখিয়ে ৭ বছর বয়সী শিশুকন্যাকে তার সৎ বাবা ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন মা পারুল আক্তার। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেয় পুলিশ।
শনিবার সন্ধ্যায় ওই শিশুকন্যাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন মুগদা থানার এসআই আব্দুল কাদের।
তিনি জানান, নির্যাতিতার মা পরুল আক্তার পেশায় বাবুর্চি। ৬ মাস আগে আকবর আলী নামের এক বাবুর্চিকে বিয়ে করেন তিনি। ছেলে-মেয়ে নিয়ে তিনি দক্ষিণ মান্ডায় হারুনের বাড়িতে ভাড়া থাকতেন। দুপুরে পারুল আক্তার কাজে গেলে শিশুটির সৎ বাবা আকবর আলী তাকে ১ শ’ টাকার লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করেন।
পরে মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা বাসার দরজা ভেঙে তাকে উদ্ধার করে। এসময় স্থানীয়রা গণপিটুনি দিয়ে আকবর আলীকে পুলিশে সোপর্দ করেন।
এমএইচ





