‘অন্ধকার থেকে মু্ক্ত করুক একুশের আলো’ এই শ্লোগান নিয়ে প্রতি বছরের ন্যায় এবারো নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে ভাষা শহীদদের স্মরণে প্রজ্জ্বলন করা হয়েছে এক লাখ মঙ্গল প্রদীপ।

স্কয়ারের আর্থিক সহযোগিতায় প্রতি বছরই নড়াইল একুশ উদযাপন পর্ষদ একুশের ভাষা শহীদদের স্মরণে শনিবার ২১শে’র সন্ধ্যায় এ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করে।  

সূর্য়াস্তের সাথে সাথে ২১শে’র সন্ধ্যায় এক লাখ লাখো মোমবাতি দিয়ে বিশাল কুড়িরডোব মাঠ প্রজ্জ্বলন, বাংলা বর্ণমালা তৈরি, শহীদ মিনার, জাতীয় ফুল শাপলা, ১০ যুদ্ধাপরাধীর কুশপুত্তলিকা দাহ এবং ভাষা দিবসের ৬৫তম বার্ষিকী উপলক্ষে ৬৫টি ফানুশ ওড়ানো হয়।

সন্ধ্যা ৬টা ১৫মিনিটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা ‘আমার ভায়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’ এই গান পরিবেশনের মধ্য দিয়ে গণ সঙ্গীত ও কবিতা পরিবেশন করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশ উদযাপন পর্ষদ নড়াইল এর সভাপতি প্রফেসর মুন্সী হাফিজুর রহমান। এ সময় নড়াইলের জেলা প্রশাসক আঃ গাফফার, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলঅ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেআ