রাজধানীর গুলশান-২ টু কাকলী রোডে তিনটি বাস ও দু'টি প্রাইভেটকারে ভাংচুর ও আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাচঁজন আহত হয়েছে বলে জানা যায়।
শনিবার সন্ধা ৬টা ৩০মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরতাল সমর্থকরা একটি মিছিল বের করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় তারা মিছিল থেকে যানবাহনে হামলা চালায়।
বনানী থানার ভার-প্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুবুল হাসান জানান, হরতাল সমর্থকদের সাথে কোনো সংঘর্ষ হয়নি। তারা গাড়ীতে আগুন দিয়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।
এমকে





