সোমবার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচরের বেতছড়ির চোংড়াছড়ি পাহাড়ি এলাকায় মালভর্তি দুইটি ট্রাক আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের উপদেষ্টা মন্ডলির সভাপতি ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইঁয়া।
বুধবার পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠণের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইঁয়া বলেন, ১ আগষ্ট ২০১৬ বহুল ‘বিতর্কিত’ পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন পাস হওয়ার পর থেকেই পার্বত্য চট্রগ্রামে চলছে বাঙালিদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার, জুলুম-নির্যাতন চলছে বলে অভিযোগ করেন তিনি।
তারই ধারাবাহিকতায় সোমবার মহালছড়ির বাঙালি ব্যবসায়িদের থেকে চাঁদা না পেয়ে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচরের বেতছড়ির চোংড়াছড়িতে দুর্বৃত্তরা মালভর্তি দুইটি ট্রাকসহ আগুনে পুড়িয়ে সম্পূর্ণ মালামাল ভস্মিভূত করে ধ্বংস করে দিয়েছে কোটি টাকার সম্পদ।
বিবৃতিতে তিনি ‘বিতর্কিত’ পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০১৬ বাতিল, সন্ত্রাস বন্ধে সরকার কে দায়িত্ত্বশীল ভূমিকা পালন করার দাবীসহ সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক পর্যটকদের অভয়ারণ্য সৃষ্টি সহ সাধারণ মানুষের জীবন যাত্রা ফিরিয়ে মহালছড়িতে ট্রাকে আগুন দেয়া সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য সরকারকে বৃহস্পতিবার থেকে ৭২ ঘন্টার সময় সীমা বেঁধেদেয় সংগঠনটি।
এর পরেও যদি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয়, তাহলে অবরোধ সহ গনতান্ত্রিকভাবে আরও কঠিন কর্মসূচী চর্চার জন্য তিনি পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদের নেতা-কর্মীদের সহ সকল সংগঠনকে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানান সংগঠনটির নেতারা।
আবু বকর/নাজিব





