স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ইংরেজি নববর্ষ ২০২১-এর শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ।

রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম-উজ-জামান গতকাল (৩০ ডিসেম্বর) বুধবার সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে ড. শিরীন শারমিন চৌধুরীর নিকট ইংরেজি নববর্ষ ২০২১-এর শুভেচ্ছা কার্ড হস্তান্তর করেন।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।বাসস

এমবি