খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক নির্যাতন করে শিশু রাজন হত্যার আরেক আসামি ইসমাঈল হোসেন আবলুকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জালালাবাদ থানা এলাকার লামাকাজি মিরেরগাঁও থেকে সোমবার ভোরে ইসমাঈলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইসমাইল শিশু রাজন হত্যার প্রধান আসামি মুহিত আলমের তালতো ভাই।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন সোমবার সকালে এ তথ্য জানান।

এদিকে লাশ গুমের সময় জনগণের হাতে ধরা পড়া হত্যাকাণ্ডের অন্যতম আসামি মুহিত আলমের (৩২) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন সোমবার সকাল সাড়ে ১০টায় এ রিমান্ড মঞ্জুর করেন।

জালালাবাদ থানার ওসি আকতার হোসেন সাত দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন।

আসামি গ্রেফতারে পুলিশের বিশেষ দল:

পলাতক আসামিদের ধরতে ও মামলার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পুলিশের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

ওসি আকতার হোসেন জানান, এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহকে প্রধান করে চার সদস্যের ওই কমিটি গঠন করা হয়।

এমকে