রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ ‍ভুয়া ডিবি পুলিশ ও ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জন ভুয়া ডিবি পুলিশকে হতেনাতে আটক করা হয়। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতো।

তিনি আরও বলেন, একই অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে আটক করা হয়।

তাৎক্ষণিক আটককৃত ছিনতাইকারীদের নাম জানাতে পারেননি মুনতাসিরুল ইসলাম। তিনি বলেন, তাদের নাম পরিচয় জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটককৃত ছিনতাইকারীদের কাছ থেকে ২টি নকল পিস্তল, একটি ওয়াকিটকি, ১টি হাতকড়া, ১টি বোমা এবং এই অপরাধকার্য চালানোর জন্য ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার করা হয়।

কেএইচ