চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ও ৪২ হাজার নগদ টাকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে নয়টার দিকে তাদের আটক করা হয়।পুলিশের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরেওই এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছেন।
আটককৃতরা হলেন, উপজেলারআমিরাবাদ ইউনিয়নের বাঁশখালিয়া পাড়া এলাকার মো. মোস্তাফিজ ওরফে ডাইল মোস্তাফিজ (৪৮), আমানে আলম (৩৫) এবং সদরের রশিদার পাড়া এলাকার খানে আলম (৪৬)।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান পাটোয়ারী জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।গোপন সূত্রে খবর পেয়ে আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকা থেকে মাদক বিক্রির টাকা ও ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





