ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
রোববার (০৮ আগস্ট) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃতদের মধ্যে ১০ জনের বাড়ি ময়মনসিংহে এবং ২ জনের নেত্রকোণায়।
মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুনি এইসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল ৮ টা থেকে রোববার (০৮ আগস্ট) সকাল ৮ টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
ডা. মহিউদ্দিন জানান, বর্তমানে হাসপাতালের কোভিড ইউনিটের ২৩০ আসনের বিপরীতে ৪৫৯ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৭ জন। এছাড়া ৪৩ জন নতুন ভর্তি হয়েছেন ও ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সিভিল সার্জন মো: নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ১ হাজার ২৩৫ জনের নমুনা পরীক্ষা করে ২২৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। যার শনাক্তের হার ১৮ দশমিক ১৭ শতাংশ।
এমবি





