খাগড়াছড়ি পার্বত্যজেলার মাটিরাঙা উপজেলার তবলছড়ির ভগবানটিলা নামক এলাকায় পুলিশবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন পুলিশ হাবিলদার রতন মিয়া, কনস্টেবল ফারুক,বিজয় বড়ুয়া,এম. এম খালেদ। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বিদেশী দাতা সংস্থা ইউএনডিপি প্রতিনিধি দল মাটিরাঙা তাইন্দং এলাকায় পরিদর্শন শেষে ফেরার পথে তাদের নিরাপত্তার দায়িত্বরত পুলিশ সদস্যদের পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে এ পুলিশ হাবিলদার রতন মিয়া সহ ৪ পুলিশ সদস্য আহত হয়। পরে তাদের ইউএনডিপির গাড়ী করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু।

ছিদ্দিক/জেড