ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, স্বামী হানিফ (৫৫) ও তার স্ত্রী চান বানু (৪৫)। তাদের বাড়ি উপজেলার ভাণ্ডারা গুচ্ছগ্রামে।
এলাকাবাসী জানান, ভোরে বৃষ্টি শুরু হলে স্বামী-স্ত্রী উঠানে থাকা শুকনা খড়কুটো ঘরের বারান্দায় উঠাতে গেলে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইন চার্জ (ওসি) সুকুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





