ঢাকায় ডাক্তার দেখাতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। শনিবার সকালে রাজধানীর মিরপুরের পল্লবীতে এঘটনা ঘটে।নিহত নারীর নাম রিমা আক্তার (২৬)।

তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারি গ্রামের আলতাব হোসেন লিটন এর স্ত্রী। মৃত ব্যক্তির দুলাভাই দুলাল হোসেন জানায়, গত বুধবার চিকিৎসার জন্য তার বাসায় আসে রিমা।শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখে পাশের রুমে জানালার গ্রীলের সাথে উড়না গলায় পেঁচিয়ে ঝুলে আছে। 

পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তবে কী কারণে রিমা আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি স্বজনরা। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। 

নাজিব