দলীয় কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত যুবলীগকর্মী শাহিনের দাফন সম্পন্ন হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মঙ্গলবার সকাল ৯টায় জানাজা শেষে পৌর কবরস্থানে মরদেহ দাফন করা হয়। জানাজায় দলীয় নেতাকর্মীসহ নিহতের স্বজনরা অংশগ্রহণ করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৪ আগস্ট রাত ১০টার দিকে বরাশুলায় নিজ বাড়ির পাশে দুর্বৃত্তরা শাহিনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

মঙ্গলবার ভোরে মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। দলীয় নেতাকর্মীরা শাহীনের বাড়িতে ভিড় জমান।

নড়াইলে সহকারী পুলিশ সুপার মাসুম আহমদ ভূঞা জানান, শহরে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই