জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী-শিক্ষকদের উপর ভিসি ফারজানা ইসলামের সন্ত্রাস বাহিনীর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ। এ সময় হামলার তীব্র প্রতিবাদ ও বিচারের দাবী জানান।
আজ ( বৃহস্পতিবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরিশাল পটুয়াখালী মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এই সময়ে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, অবিলম্বে ভিসি ফারজানা ইসলাম কে অপসারণ করা হোক ও হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।
এ ব্যাপারে শিক্ষার্থী আক্তারুজ্জামান সিয়াম বলেন, যে ভিসি শিক্ষার্থীদের উপর হামলা করাতে পারে সে কখনোই ভিসির মত গুরুত্ত্বপূর্ণ পদে থাকার যোগ্য নয়। তাকে দ্রুত অপসারণ করা হোক।
বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু গাজী বলেন, এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ড বিশ্ববিদ্যালয়ে কখনো কাম্য নয়। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে লাইব্রেরি গেট হয়ে টিএসসির সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ মিছিল শেষ হয়।
ইমন /এএস





