মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকায় অভিযান চালিয়ে সাতটি পেট্রোল বোমা ও একটি রিভলবারসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- সদর উপজেলার সাদুহাটি গ্রামের কাঞ্চন মিয়া (৫৫) ও ফতেপুর গ্রামের নুরু মিয়া (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বাউরভাগ এলাকায় অভিযান চালিয়ে সাতটি পেট্রোল বোমা ও একটি দেশি রিভলবারসহ ওই দু’জনকে আটক করা হয়।
সকালে মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেএইচ





