ঘন কুয়াশার কারণে মা‌নিকগ‌ঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌ-রুটে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু রয়েছে।

আজ শুক্রবার ভোর ৫টা থেকে শুরু হয় নৌ চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, গতকাল সন্ধ্যা থেকেই পদ্মায় কুয়াশা পড়তে থাকে। ‌রাত ১০টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে প্রায় তিন শতাধিক যানবাহন। ‌ফেরি চলাচল শুরু হলে যানবাহনের শ্র‌মিক ও সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

এমআর