চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা মাঠ থেকে নয় কেজি রুপাসহ ইজাজুল (৩৫) নামে এক চোরাচালানীকে গ্রেফতার করেছে বিজিবি।

বুধবার বিকাল ৪টার দিকে মদনা মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ইজাজুল উপজেলার নাস্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

বিজিবি জানায়, বুধবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলমের নেতৃত্বে ফোর্সসহ মদনা মাঠ থেকে রুপাসহ ইজাজুলকে গ্রেফতার করা হয়। আটককৃত রুপার মূল্য ১৭ লাখ টাকা। এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে।

চুয়াডাঙ্গাস্থ- ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ