বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বাংলাদেশে নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দু’জন চিকিৎসক। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৪৮ জনে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে, এখন পর্যন্ত রাজধানীতে কোভিড-১৯ এর চিকিৎসা দেয়ার জন্য ১০টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।
এসব হাসপাতালের নাম ও যোগাযোগের নম্বর নিচে দেওয়া হলো:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট - ০১৮১৯২২০১৮০; যাত্রাবাড়ীতে সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল - ০১৭৭৭৭৭১৬২৫; আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল - ০১৭০০০০০০০০, ০১৭১২২৯০১০০; কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল - ০১৭২৬৩২১১৮৯; মিরপুর মেটারনিটি হাসপাতাল - ০২৯০০২০১২; নয়াবাজারে মহানগর জেনারেল হাসপাতাল - ০২৫৭৩৯০৮৬০, ০২৭৩৯০০৬৬; কমলাপুরে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল - +৮৮০২৫৫০০৭৪২০; উত্তরায় কুয়েত মৈত্রী ফ্রেন্ডশিপ হাসপাতাল - ০১৯৯৯৯৫৬২৯০ ।
এছাড়া কেরানীগঞ্জে জিনজিরা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসা দেয়া হবে।
জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)দু’টি হটলাইনে যোগাযোগ করতে বলেছেন প্রতিষ্ঠানটির পরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা। নম্বর দু’টি হলো ০১৯৪৪৩৩৩২২২ ও ১০৬৫৫।
এমবি





