নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ গতকাল সোমবার রাত হতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ৫ আসামীকে গ্রেফতার করেছে।

আটককৃত আসামীরা হলেন, জেলার সৈয়দপুর উপজেলা শহরের রসুলপুরের আব্দুল আজিজের পুত্র শাহীন (৩৮), হাওয়ালদারপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের পুত্র মোহাম্মদ আলী (৫৪), ক্যান্টনমেন্ট নীচু কলোনী এলাকারর মৃত আব্দুল মুহিতের পুত্র ইউসুফ আলী, বাঁশবাড়ী হানিফ মোড়ের পল্লী চিকিৎসক ইসাহাক আলীর পুত্র জামিল হোসেন সেন্টু (৩০) এবং উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামের জিকরিয়া মামুদের পুত্র সামিনুল হক ওরফে লালবাবু (৩৫)।

এদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত কতৃক বিভিন্ন সাজা ঘোষনা করা হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এমআর