সোনাগাজী-ফেনী সড়কে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে সিএনজিচালিত রাবী ক্যাপ পরিবহন মালিক সমিতি। পরিবহন শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে এ ধর্মঘট ডাকা দেয়া হয়েছে।
শুক্রবার সকাল থেকে শ্রমিকরা সোনাগাজী-ফেনী মহাসড়কে সকল রাবী ক্যাপ পরিবহন চলাচল বন্ধ করে দেন।
সোনাগাজী উপজেলা সিএনজিচালিত রাবী ক্যাপ পরিবহন মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন জানান, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার না করলে ধর্মঘট অব্যাহত থাকবে।
ঢাকা, ২০জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





