নতুন নির্বাচন কমিশন নিয়ে সকল আলোচনার শেষে গঠিত হয়েছে ইসি।আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বে গঠিত সার্চ কমিটি ২৬টি রাজনৈতিক দলের প্রস্তাবিত ১২৮টি নাম থেকে ১০ জনের নাম চূড়ান্ত করে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই ১০ জনের মধ্যে থেকে ৫ জনকে গত সোমবার রাতে নিয়োগ দেন। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নাম প্রস্তাব করেছিল তরিকত ফেডারেশন।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে বিএনপি, বেগম কবিতা খানমকে আওয়ামী লীগ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত্ হোসেন চৌধুরীকে গণতন্ত্রী পার্টি প্রস্তাব করেছিল। আরেক নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামকে অন্য একটি দল প্রস্তাব করে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।সূত্র ইত্তেফাক 
নাজিব