রাজধানীর টিকাটুলির মজিদ সরদার লেন থেকে এক হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপতরের (ঢাকা মেট্রো) উপ-পরিচালক মো. রবিউল ইসলাম বলেন, টিকাটুলির মজিদ সরদার লেন থেকে রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ সেলিনা বেগমকে (৩০) আটক করা হয়। ডিএনসির রমনা সার্কেলের ইন্সপেক্টর মো. আজিজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





