ঝিনাইদহ সদর উপজেলায় একটি শার্টারগান, দুই রাউন্ড গুলি ও তিনটি রামদাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, মাধব বিশ্বাস ( ৩০ ) ও কুমুদ সরকার (৩২ )।
শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ উপজেলার শিকারপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তারা কোনো অপরাধ বা সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য অস্ত্র ও গুলি সংগ্রহ করেছিল।’
এআই





