মানব পাচারে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের টেকনাফে তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর ১২টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের বড় ডেইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-বড় ডেইল এলাকার আলী হোসেনের ছেলে খাইর হোসেন (৪৫), হাজি আবদুল কাদেরের ছেলে আবদুর রহমান (৩৫) ও আলী আহমদের ছেলে আলী হোসেন (৩০)।

টেকনাফ থানার ওসি আতাউর রহমান খন্দাকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানবপাচারের জন্য লোকজন জড়ো করার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ অভিযান চালায়।

এ সময় মালয়েশিয়াগামী যাত্রীদের পাওয়া না গেলেও ওই তিনজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে মানব পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এমকে