মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারে অবস্থিত "সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজ ও ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজ। রয়েছে হাইস্কুল আর প্রাইমারী স্কুল।
ডাসারের দুই প্রান্তে অবস্থিত দুটি কলেজ। উইমেন্স কলেজের অবস্থান দক্ষিণ ডাসারে।আর আতাহার আলী কলেজ উত্তর ডাসারে অবস্থিত হলেও এর ছাত্রাবাস অবস্থিত দক্ষিণ ডাসারে।
দুইটি কলেজ, হাইস্কুল আর প্রাইমারীর হাজারো শিক্ষার্থী প্রতিনিয়ত যাতায়াত করছে উত্তর ডাসার টু দক্ষিণ ডাসার। আর, সাধারণ মানুষের যাতায়াত তো আছেই।
এই রুটে নেই কোন পরিবহন, লোকাল বাস কিংবা সি.এন.জি। যাতায়াতের একমাত্র মাধ্যম অটোভ্যান। এই ভ্যান ভাড়া নিয়েই অভিযোগ রয়েছে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী ও ডাসারের সাধারন মানুষের মাঝে।
যাত্রীদের অভিযোগ ডাসারের রাস্তা ঘাটের তুলনা মূলক উন্নয়ন ঘটলেও ভাড়া কমেনি সেই অনুপাতে। ভ্যান ভাড়া বাড়তি গুনতে হয় তাদের। তাছাড়া কিছু কিছু ভ্যান চালকের বিরুদ্ধে যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরন করার অভিযোগও আছে।
উত্তর ডাসার থেকে দক্ষিন ডাসারের দুরুত্ব ১ কিঃ মিঃ। এই ১ কিঃ মিঃ পথের জন্য যাত্রীদের ভাড়া গুনতে হয় দশ টাকা। ডাসারের আশ-পাশের রাস্তা ঘাটের দুরুত্বের চিত্র ভিন্ন এবং ভিন্নতা রয়েছে ভাড়ার ক্ষেত্রেও।
উত্তর ডাসার থেকে শশিকর দুরুত্ব ৩ কিঃ মিঃ ভাড়া ১০ টাকা । ভূরঘাটা থেকে উত্তর ডাসারের দুরুত্ব ৬ কিঃ মিঃভাড়া ১৫ টাকা। বাশতলা থেকে পাথুরিয়াপারের দুরুত্ব ৫ কিঃ মিঃভাড়া ২০ টাকা। নবগ্রাম থেকে উওর ডাসারের দুরুত্ব ৩ কিঃ মিঃভাড়া ২০ টাকা। তাছাড়া দক্ষিন ডাসার থেকে ঘোষের হাটের দূরত্ব আড়াই কিঃ মিঃভাড়া ১৫ টাকা। সেই অনুপাতে দক্ষিণ ডাসার থেকে উওর ডাসারের ভাড়া যে অনেক বেশী তা সহজেই অনুমান করা যায়।
ডাসারের স্থানীয় বাসীন্দা মুন্সী মোহাম্মদ মারুফ জানান, আগে আমাদের রাস্তাঘাট তেমন ভাল ছিলনা। তখন পায়ে চালিত ভ্যান গাড়ি ছিল। ভাড়া ছিল ৫ টাকা। কিছুদিন পর যখন রাস্তা সংস্কার করা শুরু করল তখন ভ্যান চলাচল করতে একটু কষ্ট হত। এই পরিপ্রেক্ষিতে তারা ভাড়া বাড়াল ১০ টাকা, সেই থেকে ভাড়া একই রকম আছে ।তবে এখনতো আমাদের রাস্তাঘাট হাইওয়ের চেয়ে কম না। ভ্যানগাড়ি গুলো ব্যাটারি চালিত। তাহলে ভাড়া বেশি দিতে হবে ক্যান? উত্তর ডাসার থেকে দক্ষিন ডাসারের ভাড়া নির্ধারন হওয়া উচিত সর্বোচ্চ ৫ টাকা।
ভাড়া বাড়তি নেয়া হচ্ছে কেন তা জানতে চাইলে ভ্যান চালকেরা দিতে পারেনি সন্তোষজনক কোনো জবাব।
স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের দাবি "বাড়তি ভাড়া আদায় বন্ধ হোক, ন্যায্য ভাড়া প্রতিষ্ঠা 'হোক।
নাজমুল হাসান/ এসএম





