ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের বহির্বিভাগ টিকিট কাউন্টারে আবারও তালা ঝুলিয়ে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে দুর্ভোগে পড়েছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত রোগী ও তার স্বজনেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টায় প্রায় শতাধিক ইন্টার্নি চিকিৎসক মিছিল নিয়ে টিকিট কাউন্টারের সামনে পৌঁছান। এসময় তারা উত্তেজিত হয়ে টিকিট কাউন্টারে তালা ঝুলিয়ে দেন।
ঢামেকে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার কমান্ডার আবদুল খালেক বিষয়টি নিশ্চিত করে জানান, টিকিট কাউন্টারটিতে তালা মেরে দিয়ে ইন্টার্নি চিকিৎসকরা ঢামেকের ভিতরে মিছিল করতে থাকেন। এতে ভর্তি হওয়া রোগী ও রোগীর স্বজনদের মধ্য আতঙ্ক দেখা দেয়।
বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার আবদুল গফুর ‘টিকিট কাউন্টার বন্ধ রয়েছে’ বলে জানিয়ে বলেন, সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে রাত ২টা পর্যন্ত বহির্বিভাগ খোলা থাকে।
বেলা ১১টায় বহির্বিভাগের সামনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা শতাধিক রোগী টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কাঁদছেন।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
ফের ঢামেক বহির্বিভাগ টিকিট কাউন্টারে তালা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগ টিকিট কাউন্টারে আবারও তালা ঝুলিয়ে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে দুর্ভোগে পড়েছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত রোগী ও তার স্বজনেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টায় প্রায় শতাধিক





